সেতু ভঙ্গ
মৃত্যুর কান্না পোস্তা থেকে মাঝেরহাট
-কল্যাণ অধিকারী
ফেলে আসা দীর্ঘ স্মৃতি,
ফিরে এল আজ দ্বারে।
ওরে মন মন রে আমার,
যে পথ দিয়ে গেছি বারেবারে
তার তলায় আজ শুধুই মৃত্যু'র সারি।
ভুলি না আজও যে পথে
চলেছিলুম সেদিন তাকিয়ে
কেমনে দেখি ওদিক পানে
ওই সেতুর রেলিং আঁকলে।
ওরে মন মন রে আমার।
কাঁপছে ঠোঁট চোখ যাচ্ছে ঝাপসে,
মৃত্যুর চাপা কান্না ভেসে আসছে
পোস্তা হয়ে মাঝেরহাটে।
বুঝিনিকো মৃত্যুর ভাষা,
শুনেছি মায়ের আত্মনাত।
ওরে মন মন রে আমার।
© কল্যাণ অধিকারী

Comments
Post a Comment