বুধে ভূমিকম্প, কেঁপে উঠলো শহর ছাড়িয়ে গ্রাম বাংলা



পনেরো দিনের মধ্যে দু দু'বার কেঁপে উঠলো
কল্যাণ অধিকারী


অগস্ট মাসের ২৮ তারিখের পর আবারও ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ রাজ্য। বুধবার বেলা দশটার কিছু সময় পরে মৃদ্য কম্পে কেঁপে ওঠে শহর ছাড়িয়ে গ্রাম বাংলা। উৎপত্তি স্থল জানা না গেলেও কম্পন অনুভূতি হয়েছে।



ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ধরা পরেছে ৫.৫। রাজ্যের দক্ষিণ ছাড়িয়ে উত্তরের একাধিক জেলার মাটি ভূমিকম্পে নড়ে ওঠে। ক্ষয়ক্ষতির খবর না আসলেও মাটি যে কেঁপে উঠেছে তা মালদা মুর্শিদাবাদের দিকের এলাকার মানুষজন টের পেয়েছে।



এর আগে অগস্ট মাসের শেষ দিকে পড়ন্ত বিকেলে ভূমিকম্প অনুভূত হয় হাওড়া সহ ছটা জেলায়। সেবারও রিখটার স্কেলে কম তীব্রতা ধরা পড়ে। বুধবার বেলা দশটার কিছু সময় পরেই মাটি নড়ে ওঠার খবর ছড়াতে শুরু করে। চিরাচরিত রীতি মেনে গ্রামের দিকে মহিলারা শাঁক বাজিয়ে প্রকৃতিকে শান্ত হওয়ার আহবান জানান। তবে বারেবারে ভূমিকম্পে শহর কলকাতার মাটি নরম হচ্ছে না তো প্রশ্ন সাধারণ মানুষের একাংশের।

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য