কে হবে প্রধান! উপপ্রধান বা কে!


পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে সকাল থেকে উত্তপ্ত হাওড়া ভান্ডারগাছা


কল্যাণ অধিকারী

কে হবে প্রধান! উপপ্রধান বা কে! এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র বাদানুবাদ চলছে। খবর পৌঁছায় বাইপাসের গায়ে তৃণমূল দপ্তরে। তবুও সুরাহা হয়নি। জোরালো হয় টচের মাধ্যমে প্রধান নির্বাচন। তাও মানতে রাজি হয়নি। শেষমেষ দিনক্ষণ ঠিক হয় বোর্ড গঠন হবে বৃহস্পতিবার।

ভান্ডারগাছা অঞ্চলের মোট সিট ১৩ টি। তৃণমূল কংগ্রেস জিতেছে ১২ টি তে। একটি গিয়েছে বিজেপির দখলে। শাসকের দুই গোষ্ঠী নিজেদের লোককে প্রধান বানাবার চেষ্টায় ঝুলে রয়েছে বোর্ড গঠন। একপক্ষ অমর ঘোষ তাঁর কাছে রয়েছে ৬টি সিট অন্যদিকে বাকি ৬টি সিট নিয়ে রয়েছেন শাসক দলের অন্য গোষ্ঠীর নেতা বিমল ঘোষ। পানপুর থেকে জেতা বিজেপি'র রূপা ঘোষ এ দিন নির্ণায়ক হয়ে উঠতে পারে বলে জানা গেছে।

রানিহাটি আমতা রোডে দশ নম্বর মোড়ের পাশে ভান্ডারগাছা অঞ্চল। সকাল থেকে শুরু হয়েছে পুলিশের টহলদারি। দুই গোষ্ঠীর বহু সমর্থক ঘোরাঘুরি করলেও অঞ্চলের একশো মিটারের মধ্যে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। উত্তেজনার তীব্রতা যথেষ্ট থাকায় র‍্যাফ আনা হয়েছে। অঞ্চল প্রধান কে হবে?  নাম উঠে এসেছে তিন জনের। মল্লিকা ঘুকু, নিনু ঘুকু, গঙ্গা ঘুকু। বেলা যত গড়াবে উত্তেজনা ছড়াবে। দিনের শেষে রেজাল্ট। 

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য