স্বামীজির ভাষণের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী
শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির ভাষণের ১২৫ বছর পূর্তি অনুষ্ঠানে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী
কল্যাণ অধিকারী
আমি শিকাগো যেতে চেয়েছিলাম, কিছু মানুষের চক্রান্তের জন্য তা হয়নি।
শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির ভাষণের ১২৫ বছর পূর্তি পালন উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে বছর ব্যাপী যে সব কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তার আনুষ্ঠানিক সূচনা করতে এসে একথাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন বেলুড় মঠে সকাল থেকেই ছিল সাজোসাজো রব। নিরাপত্তায় ছিল জোরদার করাকরি। আগত ভক্তিপ্রীয় মানুষ দের জন্য ছিলো প্রসাদের ব্যবস্থা। মঠ ও সংলগ্ন স্থানে সাজানো হয়েছিল মিশনের নিয়ম মেনে। সমগ্র অনুষ্ঠানের পৌরোহিত্য করেন মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ।
নবান্ন থেকে সরাসরি বেলুড় মঠে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাকিটা সময় মমতাময় হয়ে ওঠে মঠ চত্বর। বিবেকানন্দ জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তা বলেই শুরু করেন প্রসারিত বক্তব্য। জীবন কে এগিয়ে নিয়ে যেতে মহান হৃদয় বিবেকানন্দ সর্বত্রম। তিনি আরও বলেন, কিছু অসৎ মানুষের চক্রান্তের শিকার হয়েই ব্যর্থ হয়ে যায় শিকাগো সফর৷ এ দিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ব্রুস বাকনেল।
শুধু বেলুড় মঠ নয় সারা বিশ্বের ২৬টি দেশে পালিত হচ্ছে এই উৎসব। একাধিক পুস্তকের উদ্বোধন হয়। স্বামীজি কে আরও বেশি করে জানা যাবে এই সমস্ত বই থেকে। দিনটিকে সম্প্রীতি দিবস হিসাবে চিহ্নিত করেছে রাজ্য সরকার। মঠ চত্বরে ভগিনী নিবেদিতা কে উৎসর্গীকৃত একটি ভবনেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।




Comments
Post a Comment