রীতি উৎসবে বাধ সাধলো
ঘুড়ি ওড়ানোর লড়াইয়ে বাধ সাধলো দিলীপ ঘোষের উপর আক্রমণ, বিজপির পথ অবরোধে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি
কল্যাণ অধিকারী, হাওড়া
আদি দিগন্ত বিস্তৃত খোলা আকাশে ভো কাট্টা। বিশ্বকর্মা পূজা উপলক্ষে এটাই রীতি মেনে দেখে আসছে হাওড়া শহরের মানুষজন। লাল-নীল-সবুজ-গেরুয়া কেউ আবার কালো ঘুড়ি দিয়েই ভো কাট্টায় মগ্ন। বাড়ির ছাদ, রেল লাইনের ধার, খোলা আকাশের নিচে সর্বত্র ঘুড়ি খেলা।
বিশ্বকর্মা পুজোয় বেলা গড়ানোর সাথেই ঘুড়ি-লাটাই নিয়ে বড়-ছোট নেই কোন বিভেদ। সময় বদলাচ্ছে প্রতিনিয়ত। যুগের সাথে পাল্লা দিতে গিয়ে ফিকে হচ্ছে সাবেকি রীতি। ঘুড়ি উড়লেও তাতেও রাজনীতি রঙ মাখা। গেরুয়া রঙের ঘুড়ি যদি শ্রী রাম ধ্বনি তে ভো কাট্টা করে, সবুজে বন্দেমাতরম দিয়ে পাল্টা লড়াই দিচ্ছে। শানপুর জেলে পাড়া, বেলগাছিয়া কালীতলা সব জায়গাতেই একি চিত্র।
প্রাক্তন সরকারী কর্মী দীর্ঘদিন চাকরি করেছেন। নাম দীনবন্ধু সাধুখাঁ। বামুনগাছি থেকে চলে এসেছেন ডুমুরজলা স্টেডিয়াম মাঠে। সঙ্গে এনেছেন কুড়িটার মতো ঘুড়ি। সুতোয় মাঞ্জা লাগানো। একটু টান দিলেই প্রতিপক্ষ কাত। ঘুড়ি র টানে রাজনীতি বোঝেন না। এক সময় বাম নেতৃত্ব কে প্রাধান্য দিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী উন্নয়ন কে এগিয়ে রেখেছেন। ঘুড়ি এনেছেন বিভিন্ন রঙের। ছুতপাত সরিয়ে জমিয়ে ঘুড়ির কেরামতি দেখালেন ঘন্টা দু'য়েক। ফিরে গেলেন প্রলুব্ধ হাসি বিলিয়ে।
জেলা বিজেপি কর্মীরা এ দিন সকাল থেকে ঠিকঠাক করেছিল ঘুড়ি ওড়াবার। তবে কাঁথি তে বিজেপির সভায় হামলা চালানোর অভিযোগ উঠতেই পাল্টে যায় পরিস্থিতি। টিভি জুড়ে দেখানো হয় ভাঙচুর করা হওয়া বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি। দুষ্কৃতীদের ছোড়া ইটের আঘাতে জখম হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। এ খবর পৌঁছতেই শুরু হয়ে যায় বিকেলের পটভূমি। বিকেল গড়াতেই পথে নেমে শুরু হয়ে যায় বিক্ষোভ প্রদর্শন।
বিজেপি সূত্র ও স্থানীয় সূত্রে খবর, হাওড়া শহরের বিজেপি নেতা সুরজিৎ সাহা ও, ওম প্রকাশ সহ একাধিক জেলা নেতৃত্বে শুরু হয় পথ অবরোধ। জনা পঞ্চাশেক বিজেপি কর্মী হাওড়া বাজার এলাকা চত্বরে অবরোধে সামিল হয়। পুলিশ এসে অবরোধ হটাতে গেলে শুরু হয়ে যায় পুলিশে সঙ্গে ধ্বস্তাধস্তি। এর মধ্যেই মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হয় বলেও জানা যায়। সব মিলিয়ে ঘুড়ি ওড়াবার রীতি ভুলে রাজনীতির লড়াই নেমে পড়ে বিজেপি। তবে তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। সূত্রের খবর এর প্রতিবাদ করা হবে মঙ্গলবার।



Comments
Post a Comment