একটি ধর্মীয় গল্প আশা করি সবাই মন দিয়ে পরবেন...।


কৃষ্ণ নামের মহিমা কি.......??
💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

একবার নারদ-মুনি ভাবলেন পৃথিবীতে গিয়ে আমার প্রভূ শ্রী নারায়ণের নাম প্রচার করে আসি.
তাই তিনি তার প্রভূর নাম লইতে লইতে ধরাধামে আসিলেন।
মুনি যেখানেই গেলেন দেখতে পেলেন সকলেই কৃষ্ণ নামে বিভর হয়ে আছে.
নারদ মুনি তাই স্থান ত্যাগ করে অন্য স্থানে চলে যান।
কিন্তু নারদ মুনি যেখানেই যাচ্ছেন মনুষ্যকে কেবল হরেকৃষ্ণ নাম জপ করিতে দেখতে
পাচ্ছেন, নারদ-মুনি ভাবলেন সব খানেতে যদি কৃষ্ণ নামই হয় তবে তার প্রভূর নাম প্রচার করিবে কোথায়??
 কি আছে এই হরেকৃষ্ণ মন্ত্রে যে সকলেই কৃষ্ণ নাম জপ করিতেছে...!
ভাবতে ভাবতে পুনরায় নারদ-মুনি ফিরে যান বৈকুণ্ঠে প্রভূর কাছে।
 নারদ-মুনি তার প্রভূকে জিজ্ঞেস করিলেন প্রভূ কৃষ্ণ নামের কি এমন মহিমা যে সকলেই হরে কৃষ্ণ নাম জপ এ বিভর হয়ে থাকে?? তখন নারায়ণ বললেন তুমি শিবের কাছে যাও তিনিই তোমার উত্তর দিবেন.
 তাই নারদ-মুনি প্রভুর কথা মত শিবের নিকট যান, নারদ-মুনি শিব’জীকে বললেন "হে প্রভূ কৃপাকরে হরে কৃষ্ণ নামের মহিমা আমায় বলুন".
মহাদেব বলিল ব্রম্মার কাছে যাও তিনিই তোমার উত্তর দিবেন.
নারদ- মুনি মহাদেবের কথামত ব্রম্মার কাছে এসে ব্রহ্মদেব কে জিজ্ঞাসা করিল "হে পিতামহ ব্রহ্মা অনুগ্রহপূর্বক আমায় হরে কৃষ্ণ নামের মহিমা বলুল"।

ব্রহ্মা বললেন হরে কৃষ্ণনামের মহিমার অন্ত নেই তাই তুমি যমরাজের নিকট যাও সেখানেই তুমি তোমার উত্তর পেয়ে যাবে।

 নারদ- মুনি ভাবতে লাগলেন তার বুঝি কৃষ্ণ নামের মহিমা আর জানা হবে না.
 তবুও তিনি শেষ বারের মত যমরাজের কাছে যাইতে ইচ্ছুক হইলেন।

 নারদ-মুনি যমালয়ে গিয়ে যমরাজকে বলিল হে প্রভূ আমি অনেক জায়গায় গিয়েছি হরে কৃষ্ণ নামের মহিমা জানার জন্য কিন্তু কোন উত্তর পাইনি, কৃপা করে আপনি আমাকে বলুন কৃষ্ণ নামের মহিমা কি…!

 যমরাজ কিছু না বলে নারদ-মুনিকে নিয়ে যায় যেখানে পাপীদের পাপের শাস্তি দেওয়া হয়, নারদ-মুনি পাপীদের কঠোর শাস্তি দেখিয়ে তার বদনে হা কৃষ্ণ হা কৃষ্ণ ধ্বনি বেড়িয়ে আসিল. মুনিবরের সেই ধ্বনি সে সব পাপীদের কর্ণে গিয়ে পৌছাল এবং সেই সব পাপীরা উদ্ধার হয়ে যেতে লাগল.
     💖 নারদ-মুনি পাপীদের এরকম ভাবে মুক্তি প্রাপ্তি দেখে বুঝতে পারলেন কৃষ্ণ নামের মহিমা কি….!

তাই হে ভক্তগণ আসুন আমরা সকলেই সেই
মুক্তির জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করি

       “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
        হরে রাম হরে রাম
 রাম রাম হরে হরে”।।

              🙏🙏 জয় শ্রী কৃষ্ণ 🙏🙏

তথ্যসূত্র:- সুমী ঘোষ-এর সোশ্যাল মিডিয়ার পাতা থেকে ভক্তি কথা।   

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য