মধ্যবিত্তের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী
পেট্রোল ও ডিজেলের দাম কমালেন ১টাকা
-কল্যাণ অধিকারী
মঙ্গলেই মধ্যবিত্তের কাছে সুখবর দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মধ্যরাত থেকে পেট্রোল ও ডিজেলের উপর দাম কমাচ্ছে রাজ্য সরকার। নবান্নে সাংবাদিক দের কাছে জানান, পেট্রোল ও ডিজেলের উপর লিটার পিছু ১ টাকা করে ছাড় দেবে পশ্চিমবঙ্গ সরকার।
প্রায় নিয়ম করে বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের উপর দাম। কবে ১০০তে গিয়ে পৌঁছবে এ নিয়েই ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে আম আদমি। সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে নানা ধরণের মুখরোচক কথাবার্তা। রাজস্থান ও অন্ধ্রপ্রদেশ সরকার এর দাম কমানো নিয়েও কেন্দ্র ও রাজ্য দুই সরকার কেই আক্রমণ শানানো হচ্ছে। শেষমেশ মঙ্গলবার নবান্ন থেকে কিছুটা হলেও সুখবর দিলেন। লিটার পিছু ১ টাকা সেস কমানো হয়েছে। এবার থেকে পেট্রোল ডিজেল কিনলে লিটার পিছু ১টাকা কম নেওয়া হবে।
পেট্রোল ও ডিজেলের দাম বারবার জন্য নিত্যপণ্য জিনিসের দাম বাড়বার উপক্রম। চাপ আসছিল রাজ্য সরকারের উপর। এই সূত্রে বাস ভাড়া বেড়েছে মাস কয়েক আগে। মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মধ্যে চাপ পড়েছিল। এবার রাজ্যের সেস কমিয়ে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি ১ টাকা দাম কমানো হল। যা কিছুটা হলেও মধ্যবিত্তের জন্য সুখবর। প্রসঙ্গত আজ কলকাতায় লিটারপিছু পেট্রোলের দাম ৮৩.৭৫ টাকা। ডিজেল ৭৫.৮২ টাকা। আজ মধ্যরাত থেকে লিটার পিছু ১টাকা করে কম দাও নেওয়া হবে।

Comments
Post a Comment