রাজ্যের ২৮ হাজার দুর্গাপুজো কমিটির হাতে ১০ হাজার টাকা
রাজ্যের ২৮ হাজার দুর্গাপুজো কমিটির হাতে ১০ হাজার টাকা
কল্যাণ অধিকারী
দুর্গাপূজা নিয়ে এবার দরাজ রাজ্য সরকার। রাজ্যের ২৮ হাজার দুর্গাপূজা কমিটির হাতে দেওয়া হবে ১০ হাজার টাকা করে অনুদান। রাজ্যের কোষাগার থেকে খরচ হচ্ছে ২৮ কোটি টাকা। কলকাতা পুলিশের একটি পোগ্রামে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ বছর দুর্গাপূজা ১৯ থেকে ২২ অক্টোবর। গত বছরের রীতি বজায় রেখে এ বছরেও পুজোর কার্নিভাল। শহর কলকাতার তিন হাজার পুজো কমিটি কে দেওয়া হবে দশ হাজার টাকা। যা শুনে হাততালি দিয়ে সম্ভাষণ দেন উপস্থিত পূজা কমিটির কর্মী কর্তারা। ২৩ অক্টোবর রেড রোডে দেখা যাবে এ বছরের বাছাই করা পুজোর জমকালো কার্নিভাল।
বরাবর গ্রাম ও মফস্বলের পূজা উদ্যোক্তারা বিমূর্ষ থাকে। এ বছর তাঁদের প্রতি সহায়ক ভূমিকায় মুখ্যমন্ত্রী। উদ্যোক্তা দের ভিড়ে ঠাসা অনুষ্ঠানে গ্রাম বাংলার প্রতি সদয় হন তিনি। গ্রামের ২৫ হাজার পুজো কমিটিকেও দেওয়া হবে দশ হাজার টাকা। এ খবরে গ্রামবাংলায় আগমনির সুর।




Comments
Post a Comment