গোটা দেশ জুড়ে সাজো সাজো রব



তবুও গণেশ চতুর্থীতে কি উর্দ্ধমুখী হবে টাকার দাম?

কল্যাণ অধিকারী

জন্মাষ্টমীর পর এবার আর এক তিথি গণেশ চতুর্থী। ভিন রাজ্য ছাপিয়ে এই শহরও আনন্দের সন্ধিক্ষণে। উৎসব ঘিরে কার্যত সাজো সাজো রব এবার বঙ্গে।

আম আদমির এখন একটাই প্রশ্ন গণেশ চতুর্থীতে কি ভারতের কোষাগারে টাকার দামের পতন রুখে উর্দ্ধমুখী হবে ! লাগাতার ডলারের তুলোনায় টাকার দাম পড়ছে।ধারাবাহিকভাবে জারি থাকা টাকার দামের পতনের হার রুখে এবার জেগে উঠুক বাজার। মন্দাভাব কাটিয়ে ভরুক দেশের কোষাগার।

বুধবার ১২ সেপ্টেম্বর টাকার দামের পতন ছিলো সর্বনিম্ন। ডলার পিছু ৭২.৭৫ টাকায় থেকে নেমে যায় ৭২.৯২-এ। বৃহস্পতিবার গণেশ চতুর্থী সকাল থেকে হেঁসেলে লাড্ডু তৈরীর ফাঁকে টাকার পতন রুখবার কামনা টুকু সেরে ফেলেছে দেশবাসি। কিন্তু সময় কি পারবে টাকার দামের পতন রুখতে সেই প্রশ্ন উস্কে আজ সকলের চোখ গণেশ চতুর্থীতে।

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য