জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী




ক'টা দিনের অপেক্ষা 

জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী


-কল্যাণ অধিকারী

দুর্গাপূজায় ঢাকের বাদ্যি বাজতে এখনও বেশ কয়েকদিন বাকি। ফোটেনি এখনও কাশফুল। শিউলি পাতার মাঝে সবে কুঁড়ি ধরতে শুরু করেছে। বাজারে ভাসতে শুরু করেছে নতুন জামার সুভাষ। প্রহর গুনছে স্কুলে পড়া খুদেরা। 

পুজোর থিম কবেই সম্পূর্ণ। বড় রাস্তার মোড়ে ম্যারাফ বাঁধা শুরু হয়ে গিয়েছে। কর্মী কর্তাদের ব্যস্ততা তুঙ্গে। তবুও আকাশজুড়ে ভাসছে বৃষ্টি ভরা মেঘ। এই রোদ তো কিছু সময়ের মধ্যেই বৃষ্টি ভেজাচ্ছে পথ। 

একাকীত্বের প্রহর গুণতে থাকা বৃদ্ধাশ্রমের সেই সমস্ত মানুষগুলো, যাদের শহর ঘোরায় কোন স্বেচ্ছাসেবী সংস্থা। ১০ বাই ১২ ঘরে জানালার শক্ত রডে হাত রেখে নীল আকাশে ঘোরাফেরা করা পুঞ্জভীত সাদা মেঘ দেখেই মনকে শান্তি দিচ্ছে। পূজোয় কয়েক মিনিটের জন্য আসলেও আসতে পারে উচ্চ শিক্ষিত সুসন্তান।

কটা দিন পার করলেই মহালয়ার সংস্কৃত শ্লোক পাঠের মধ্য দিয়ে সূচনা হবে দেবীপক্ষের। পাহাড়ি পথ ধরে সমতলে আসবে উমা। কটা দিন কাটিয়ে ফিরে যাবে সেই কৈলাসে। দেশপ্রিয় পার্ক, সুরুচি সঙ্ঘ, তালতলা, বোস পুকুর, কলেজ স্কয়ার, লেবুতলা পার্ক, বাগবাজার চলবে দুরন্ত লড়াই। কোন পূজো সেরার সেরা! কোন মণ্ডপ ভিড়ে বাকিদের ছাপিয়ে গেল।  

চিত্র গুগল। 

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য