রক্ষা করো মা


'মা' তুমি তো সবার 

-কল্যাণ অধিকারী

প্যান্ট খুলে শৈশব করে ঘোরাঘুরি,
বইয়ের পাতায় ইতিহাসের ছড়াছড়ি।
পণের জন্য ছটফটিয়ে মরে মেয়েটি,
টাকার অভাবে অনার্স পায়না ছেলেটা।
পিএইচডি ডিগ্রি নিশ্চিন্তে মর্গে শুয়ে,
পাহাড়ি পথ ধরে মা আসছেন বঙ্গ তটে।
এবার তুমি এসবের বিহিত করে,
তবেই ফিরে যেও কৈলাসে।
রক্ষা পাবে ছোটবেলা, বিবাহিতা কন্যে,
বেকারত্বর ছটফটানি জ্বালা,
নিমেষে ভরবে সৌরভে।

©-কল্যাণ অধিকারী

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য