দূষণ ও যানজট রুখতে


বিদ্যাসাগর সেতুতে এবার টু-হুইলারের টোল ফ্রি

কল্যাণ অধিকারী,

টোল ফ্রি বিদ্যাসাগর সেতু। হ্যাঁ শুনতে ও ঠাওর করতে কিছুটা ভ্রম হলেও এটাই সত্যি হয়ে ফিরে আসছে বাইক-স্কুটারের মতো টু-হুইলার চালকদের জন্য।

তবে এ সুযোগ এখনি না নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'চলতি বছরের পয়লা অক্টোবর থেকে এই নির্দেশ কার্যকর হবে'। বিদ্যাসাগর সেতু দিয়ে যাবার জন্য পাঁচ টাকা টোল দিতে আর হবে না। সরল হবে সেতু দিয়ে যান চলাচল কমবে টোলের মুখে যানজট। রেহাই মিলবে পরিবেশ দূষণ থেকে।

মুখ্যমন্ত্রীর মূল্যায়ন, প্রায় সময় বিদ্যাসাগর সেতুর হাওড়ার দিকে টোল এলাকায় বাইকের জ্যাম লেগে থাকে। এতে করে সৃষ্টিকারী ধোঁয়া দূষণ ঘটাচ্ছে। যে কারণে ফ্রী করে দেওয়া হচ্ছে বাইক-স্কুটারের মতো টু-হুইলারের টোল। পরক্ষণে হিসাব দিয়ে জানিয়েছেন ঠিক কতটা রাজত্ব ক্ষতি হবে।

গত বছর চুরাশি লক্ষ টু হুইলার থেকে রাজস্ব আদায় করা হয়েছিল প্রায় চার কোটি কুড়ি লক্ষ টাকা। যা এবার থেকে আর মিলবে না। তবুও পরিবেশ ও যানজটের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতেই হয়েছে। বহু বাইক চালক এই সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছে। মধ্যবিত্ত মানুষের জন্য এই সিদ্ধান্ত মান্যতা পাবে অচিরেই।

পেট্রোল ডিজেলের দাম কমানোর পর এবার টোল ফ্রি, তার আগে গ্রামবাংলার দুর্গাপূজার কমিটিকে দশ হাজার টাকা করে অনুদান। সব মিলিয়ে পুজোর আগাম মুখ্যমন্ত্রীর মধ্যবিত্তের জন্য ভেট।

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য