ফণাহীন বনধে কংগ্রেস এর হাত মজবুত করলো ক্ষয়িষ্ণু বাম



ফণাহীন বনধে কংগ্রেস এর হাত মজবুত করলো ক্ষয়িষ্ণু বাম

-কল্যাণ অধিকারী

পশ্চিমবঙ্গ বাসি এক সময় বনধের রাজনীতি দেখে এসেছে। বেশ কয়েকটা বছর সেই নীতি থেকে সরে এসেছে 'মা মাটি মানুষ' এর সরকার। রাজ্যে একপ্রকার ব্রাত্য বনধ-হরতাল। গোটা দেশে বনধ চালু থাকলেও বাংলায় এখন বনধের বনধ।

তবুও পুজোর আগে বাঙালির ছুটির বনধ। কারখানায় শ্রমিক দের হয়নি এখনো বোনাস। এ সময় কাজের উপস্থিতি দিতেই হয়। তবুও একটা ইস্যু কে জানিয়ে একটি দিন ছুটি নেওয়াই যেতেই পারে! পরিবারের সাথে দুপুরের ভোজ। ভাত ঘুম দিয়ে বিকেলের আগে ওঠা নয়। এ সুযোগ এতো সহজে কি হাতছাড়া করা যায়!

সকাল থেকে মোটের উপর বেসরকারি বাস চলছে। বেলার দিকে যদিও কিছুটা কমেছে। বহু সরকারি বাস পথে নেমেছে কিন্তু যাত্রী কোথায়? বাসের সিট ভরছে না। পেট্রল, ডিজেল এর দাম নিয়ে বনধ। অথচ দিনভর বাস চালিয়ে দিনের শেষে তেলের দাম উঠবে তো এই প্রশ্ন করছে গাড়ি চালকরাই।


বনধের দিন বাংলা জুড়ে কংগ্রেসের পাশে থাকলো বহু চর্চিত সেই বামেরা। সকাল থেকে চেনাছন্দেই কিছুটা প্রতিরোধ দেখাল। ট্রাকে বসে ট্রেন রুকলো, বাসের চাকা আটকালো মেহনতি দলের নেতা কর্মীরা। খুলতে থাকা দোকানের সামনে পৌঁছে বন্ধ করবার কথাও শোনাল। এক কথায় দুর্বল হয়ে পরা এ রাজ্যের প্রদেশ কংগ্রেস কে ত্রাতার ভূমিকায় সেই ক্ষয়িষ্ণু বাম। হয়তো ১৯-এর সুখের সন্ধানে!

চিত্র প্রতীকী। 

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য