শুধুমাত্র বিবেক জাগ্রত করতে লেখা
|🔥পিতৃতান্ত্রিক ক্ষমতার যোগসূত্র ও নির্মমতা🔥|
-কল্যাণ অধিকারী
দেশভাগের পরেও কিছু বোদ্ধারা রয়ে গিয়েছেন। আঁতেল বা পোলাপাইন ভেবে নেবেন না এদের। পাক্কা খাঁটি সভ্য মানুষদের মতোই স্বভাবসিদ্ধ চেহারায় থাকে মিলেমিশে। সমস্তপদ ও অধিকার নিয়ে থাকা কর্তা ব্যক্তিদের এরা পোলা। কিছু করলেই তুলে ধরেন পিতৃতান্ত্রিক ক্ষমতার যোগসূত্র।
রহিত সিংহ তোমর! নামটা কোনকালেই কেউ শুনেছ বল মনে করতে পারবে না। তবে ইনি কিন্তু যে সে পোলা নন। দিল্লি'র এক পুলিশকর্তার নাকি পোলাপান। স্মার্ট দেখতে পোলাপান এর গুণও অনেক। বিপিও তে চাকরি দেবার নাম করে মহিলাকে ডেকে আনেন। তারপর বুদ্ধি মত্তার পরিচয় দিয়ে করেন ধর্ষণ। মহিলা ছাড়বার পাত্রী নন। পুলিশকর্তা'র পোলাপানের বিরুদ্ধে কিনা পুলিশে যাচ্ছেন?
ব্যস! শুরু অমানবিক শারিরীক নিপীড়ন।
কখনো চুলের মুঠো ধরে তো কখনো মহিলার পেটে সজোরে লাথি মেরে নিজেকে পান্ডিত্য প্রমাণিত করতে চেয়েছেন। সমস্ত ঘটনাটি ধরা পরেছে রহিত সিংহ তোমরের এক বন্ধুর মুঠোফোনে। বেটি'র জীবন তখন এক পিশাচের হাত ও পায়ের আঘাতে আবদ্ধ। ভিডিও প্রকাশ হতেই মুহূর্তে ভাইরাল। ছিঃ ছিঃ আউড়ে চলেছে দেশ। মুখ লুকিয়ে নেবার তাগিদ বড়-মেঝ-সেজ কর্তাদের।
বেটি পড়বে, চাকরি করবে, উড়োজাহাজ চালাবে এটাই তো টিভির বিজ্ঞাপনে দেখানো হয়! কিন্তু কোথায় কি! সম্ভ্রম লুণ্ঠনের পরে অকথ্য মারধর করা হচ্ছে এক মহিলাকে। এটাই শেষ ঘটনা নয়। সিবিএসসি পরীক্ষায় টপার কে গণধর্ষণ করা হয়েছে সেই হরিয়ানায়। এক মেধাবী মেয়ে যার হাতে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি পুরস্কার। এমন ছাত্রীর সঙ্গে নির্লজ্জ স্যালুট করা হয়েছে তাও একি গ্রামের ছেলেদের দ্বারা।
যে দেশে পিতৃতান্ত্রিক ক্ষমতার যোগসূত্র তুলে ধরে পোলাপান করে চলে ক্ষমতার আস্বাদন। সেখানে একটা নির্ভয়া দিল্লি সহ গোটা দেশ কে বদলাতে পারবে এটা ভেবে নেওয়া ভুল। ইচ্ছে বিরুদ্ধে গিয়ে ধর্ষণ তালিকায় নাম তুলতে থাকবে হরিয়ানা! মহিলাদের নির্যাতন যমুনা কে ভারাক্রান্ত করবে! বাকিটা হায় হুতাশ আর ভিডিও ভাইরাল করে শেষ রাতটা বিষাদ করে সপ্তাহান্তে পৌঁছাবে এক দেশ ও দুই কন্যা।
©-কল্যাণ অধিকারী
চিত্র গুগল।
শুধুমাত্র বিবেক জাগ্রত করতে লেখা। তাতে যদি লেখাটি বিতর্কের মনে হয় কিছু বলবার নেই। আবারও লিখবো তা যে বিতর্ক ঝেড়ে পুছে হবে এটা ভাববেন না।

Comments
Post a Comment