টাকাই নাকি সব!

জীবনের উপভোগ ভাড়মে
-কল্যাণ অধিকারী  

ব্যাঙ্কে রেখে টাকা পয়সা,
মায়ের মুখে নুন ভাত দেয় খোকা।
দশ মাস দশ দিন ওই খোকা কে 
দিয়েছে ফল মুল শাক সবজি
দশ রকম মন্ডা মিঠাই সাথে ভাজা ভুজি।
গচ্ছিত করতে হবে অনেক-অনেক টাকা,
শেষ বয়সে কে দেখবে
টাকা ছাড়া কি তখন ব্যাটা ?
ভাবনা যদি এসবি থাকে যত্ন কর
আগে নিজের বৃদ্ধ বাবা মা কে।
দেখবি শেষ বয়সে ভগবান তোর পেট ভরাচ্ছে
ভালো মন্দ মাছ মাংস সঙ্গে পোলাও দিয়ে। 

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য