পিশাচ ওরা রক্তই ঝরাতে জানে


পিশাচ 
ওরা রক্তই ঝরাতে জানে 

-কল্যাণ অধিকারী 

অন্ধকারে যারা পাশবিক অত্যাচার চালায়,
মুখে থাকে একরাশ মদের গন্ধ,
ছিঁড়ে খেতে চায় কোন কিশোরীর শরীর !
শয়তান কি ওঁরা ?

নাকি শয়তান ওই টিভিতে দেখানো
স্বল্প বসনা খুলে আঁকরে ধরতে চাওয়া
সুপারহিট হিট ছবির কম আলোর দৃশ্যে
কোন রূপসী নায়ক-নায়িকার শরীর।

এ সমাজ পাল্টাতে আসুক 
নির্ঘুম রাতের শেষে কোন নতুন সকাল।
যে সকালে ফুটবে রজনীগন্ধা, টগর, বেল
জুঁই, করবী, কুহেলিকা।
বেঁচে থাক কিশোরী মাতৃত্বের সুভাষ নিয়ে।  

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য