সমকামী চুমু

|💋সমকামী চুমুতে ওদের নজর💋|

-কল্যাণ অধিকারী

রোজকার ঝক্কি মিটিয়ে একটা মিষ্টি রাতের শুরু। আকাশ জুড়ে তারাদের জোরদার মিলন। সমতলে প্রথম উইকেন্ডে জড়িয়ে ধরা সমকামী চুমু।

এই শহর এখন রামধনু রং ছড়াতে ব্যস্ত। লিপস্টিক চোষা ছেড়ে গোঁফে গোঁফ ঘষে সকাশ্য করছে সমকামী। ঠিকি ধরেছেন ৩৭৭ কে পা দিয়ে নিক্ষেপ করেছে গঙ্গায়। সুতরাং আপনি আপনার কাজে মন দিন।

এই তো সেদিন দুই মধ্যমার সেকি ঘষাঘষি। মহানায়ক উত্তম কুমার বলে কথা। কিন্তু যাই করুক না কেনো ওসব বেড়ি পড়ে থাকার পক্ষে যে ওরা নয় তা দেখিয়ে দিয়েছে। না না ভুল নয় ওই স্টেশনে দেখলাম বলেই আর কি নাম ধরলাম মহানায়ক উত্তম কুমার।

এলিট নন্দনে আঙুলের ডগায় শেষ কাউন্টার টানতে গিয়ে ছিনে কোমর থেকে জিন্স গলে যাবার জোগাড়। উঁকি দেওয়া লাল প্যান্টি চাপা দিতে বান্ধবীর হাত তখন বর্ডারে। সম রিলেশন একেই বোধহয় বলে। কোনকিছু লজ্জার মাঝে আটকা থাকে না। কেনোই বা থাকবে। গণতন্ত্রে শেষ  কথা আইন বলে। তাহলে সমকামী তে এতো বাঁকা নজর কেনো।

অনুব্রত মণ্ডল না হয় গাঁজা কেস দেবার কথা বলেছেন। সে বলতেই পারেন মাথায় অক্সিজেন কম গেলে এমন হয়। তাই বলে ওভাবে! ই মা গোপালের মা শেষে কিনা দুধ দোয়া ঠাকুরপোর বৌয়ের ঠোঁটে চুষু করছে! অসুবিধা কোথায় ? দুধ ঠাকুরপো শুধু গরুর মালকিনের দুধ দুইবে। কেনো ছোট বেলার অঙ্ক মনে নেই বুঝি। দুটো মগে ভর্তি দুধ। তা থেকে অল্প দুধ নিয়ে নিলে আদৌ কি দুটো মগ কমে যাবে, না কি দুধ কমে যাবে শুনি !

ব্রিটিশ সে কবে চলে গেছে তাঁদের আইন কেনো এ দেশে থাকবে। ইনকিলাব চলবে না চলবে না। সত্যি ওই পাঁচ জনের লড়াই কে কুর্নিশ করতেই হয়। এই লড়াই টা দেখতে চেয়েছে মানুষ। অনেকে আবার কৃষ্ণের প্রতি সুদামার প্রেমকে সমকামিতা হিসেবে ব্যাখ্যা করেছেন। ভালোই তো ক্ষতি কোথায়।  মহাভারতের সময়েই যদি  ভারতে ইন্টারনেট থাকতে পারে। তাহলে আর সুদামার ব্যাপারে অবিশ্বাস কোথায়।

ত্রিপুরা তে বাম সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন সাদামাঠা মানিক সরকার। চিনেছে কজন আর বিপ্লব বাবুকে দেখুন দশ মাস দশ দিন যাবার আগেই সব্বাই সকাল সন্ধ্যে কেমন খোঁজ নিচ্ছে। যেটা বলবার, সমকামী মানুষজন দের বিষয় টা তাদের মতন করে ভাবতে দিন। রাস্তায় আনন্দ করতে গিয়ে না হয় একটু আবেগের নাউ বইয়েছে তাতে আপত্তি কিসের। সে তো ওরা সহিষ্ণুতা দেখাতে গিয়ে রাস্তায় প্লেটে করে মাংস খেয়েছিল। তখন !

©-কল্যাণ অধিকারী

কাউকে আঘাতের উদ্দেশ্যে লেখা নয়। বিষয় টি বোঝাতে কিছু ঘটনা তুলে ধরা হয়েছে মাত্র।

চিত্র গুগল।

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য