বাঁশি
দীপান্বিতা রায় সরকার

বাঁশি আজ কেমন সুরে বাঁধলো গো..
নীল যমুনার অতল মনের তল,
বিনি সুঁতোর মালা কেন গাঁথলো লো
সুরের টানে উদাসী হয় মন।

আমার একূল ও কূল দুকূল জুড়ে ..
কে যেন আজ ভাসলো গো,
গোপন ব্যথায় রোদেলা দুপুর
এমন করে ভিজলো গো।

তার রূপের অনল ধূপের মতন..
মনন আমার পুড়লো সে..
জনম জনম বিনা পণেই
আমায় শুধু বাঁধলো যে।

তার কাছেই শরন ,জীবন মরণ...
জোৎস্না গ্রহণ ধরে যে ও,
তার চপল চরণ যেথায় থামা
আঁধার আলো করে লো।

লেখক পরচিতি
দীপান্বিতা রায় সরকার


Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য