মরেছে ওদেরও বংশধর


|🍁মরেছে ওদেরও বংশধর 🍁|

-কল্যাণ অধিকারী

শহর টার গায়ে রঙ লেপেছে গোধূলি,
নীল আর রামধনু সমকামী চুমু।
মেঘ কেটে উড়ে যায় কালো রঙা কাক।
দোয়েল, কোয়েল, চড়ুই ও ভবঘুরে দিশাহীন সমাধিক্ষেত্রে পরিণত আজ।
গাছের ডালে থাকার জায়গা নেহাতি কম,
রয়েছে শুধু ঢালাই লম্বা সেতু,
সেটাও ভেঙে পড়েছে তাসের ঘরের ন্যায়।
ক্যামেরা তাকিয়ে থাকে মানুষ খুঁজতে,
ক'জন খোঁজ রাখে মরেছে মোদের
বংশধর লোহা সিমেন্টের জাঁতাকলে।

©-কল্যাণ অধিকারী

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য