ধুঁকছে কোম্পানি, কাজে মন্দা তবুও
শিল্পের হৃতগৌরব ফেরাতে বিশ্বকর্মার স্মরণাপন্ন
কল্যাণ অধিকারীজেলায় শিল্পের হৃতগৌরব ক্রমশ ক্ষয়িষ্ণু। বন্ধ নয়তো ধুঁকছে একাধিক মাঝারি ও ছোট কারখানা। সময়ে হচ্ছে না শ্রমিকদের মাসিক বেতন ! বোনাস কবে হবে তা নিয়েও সংশয়। খুশি ও দুঃশ্চিন্তার দোলাচলের মধ্যেই সোমবার শিল্পের কারিগর বিশ্বকর্মা পূজা।
হাওড়া জেলার মানচিত্রে ভারী শিল্পের নাম সেই অর্থে না থাকলেও 'ব্রীজ এন্ড রুফ কোম্পানি', 'বার্ন স্ট্যান্ডার্ড' এছাড়া ভাগীরথীর পশ্চিম পারে একাধিক বড়ো জুট মিল রয়েছে। সহযোগী জিন্দাল সহ বহু মাঝারি কোম্পানি রয়েছে। যে গুলি ধরে রেখেছে জেলার শিল্পের নাম। তবুও মন্দার কারণে বন্ধ হয়ে যাবার ভ্রুকুটি মাথার উপরে।
দিল্লি'র কেন্দ্রীয় সরকার 'বার্ন স্ট্যান্ডার্ড' এর মতো কোম্পানির ঝাঁপ খুলতে সচেষ্ট হয়নি। চিরতরে বন্ধ হয়েছে। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ৫১২ জন শ্রমিকদের অবস্থা তথৈবচ। আর এক বড় শিল্প ব্রীজ এন্ড রুফ কোম্পানি' তাকেও বেসরকারিকরণ এর মতো সিদ্ধান্ত গ্রহণ করে নেয়। পরে মধ্য হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এর চিঠিচাপাটি'র জেরে মন্ত্রী গোষ্ঠী আপাত সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে।
এরপর আর এক সংস্থা রয়েছে জিন্দাল। ধূলাগড়-আলমপুর শিল্প তালুকে ৬নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থান। সূত্রের খবর, জিন্দাল এর সুনাম আগের থেকে কমেছে। ধূলাগড় এলাকার বড় শিল্প অম্বুজা সিমেন্ট কারখানা। শুধুমাত্র নামটা বিক্রি হয়নি বাকি কোম্পানি হস্তান্তর হয়েছে। তবে চলছে রমরমিয়ে। এছাড়া জেলা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সহযোগী কুটিরশিল্প। দাশনগর, বালটিকুরি, শানপুর, কদমতলা, কামার ডাঙ্গা সর্বত্র শ'য়ে শ'য়ে লোহার কারখানা। হাজারো মানুষের কর্মসংস্থান। কাজের বাজার মন্দা। শ্রমিকদের মাইনে হচ্ছে তবে বোনাসের কথা উঠছে না। এক সময় বিশ্বকর্মা পূজার দিন বোনাস নিয়ে বাড়ি ফিরতেন।
জুটমিল শ্রমিক সংগঠনের নেতাদের কথায়, হাওড়া শহরের ভাগীরথীর পারে চলছে মিল। কিছু সমস্যা থাকলেও চেষ্টা করা হচ্ছে বন্ধ যাতে না হয়। মন্দার কারণে ও জি এস টি নিয়ে সমস্যা ছাড়া একপ্রকার চলছে শিল্প। শ্রমিকদের কথা ভাবা হচ্ছে। কোন জুট মিলে সমস্যা হলে খোঁজখবর নেওয়া হচ্ছে।
এসব কিছু আপাতত ভুলে চলছে সর্বত্র বিশ্বকর্মা পূজার প্রস্তুতি। বাঁধা হয়েছে প্যান্ডেল। আনা হচ্ছে শিল্পের দেবতা কে। সোমবার ভোর থেকে শুরু হয়ে যাবে পূজা অর্চনা। বাকিটা পূজার মধ্যে জানিয়ে দেওয়া হবে শিল্পের অধিষ্ঠাত্রী দেবতা কে।

Comments
Post a Comment