রাজ্য সরকারি কর্মচারীদের



সোমবার বিশ্বকর্মা পুজোয় হাফ ছুটি 

কল্যাণ অধিকারী  

হাইকোর্টের ডিএ নির্দেশিকা নিয়ে রাজ্য সরকার ও সরকারী কর্মচারীদের মধ্যে অসন্তুষ্ট বজায় থাকলেও, বিশ্বকর্মা পুজোয় সেই সরকারি কর্মচারীদের জন্য হাফ ছুটি ঘোষণা করে পাশে থাকার বার্তা দিল রাজ্য সরকার ৷  
পঞ্জিকা মতে সোমবার ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজা। সেইমতো দেশের বিভিন্ন প্রান্তের মতো এ রাজ্যের প্রতিটা প্রান্তে আরাধনা হবে শিল্পের দেবতার। ওই দিন দুপুর ২টোর পর সরকারি অফিস ও দপ্তর ছুটি থাকবে। এই বিষয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার ৷ 

চিত্র গুগল। 

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য