সেদিনের অপেক্ষা


সেদিনের অপেক্ষা

-কল্যাণ অধিকারী 

সেই নারীকে চাই দেখতে,
চোখে যার একরাশ স্বপ্ন,
ললাটে লড়াইয়ে শপথ,
গলার শিরা উঁচিয়ে সমাজে
আগমনী ছড়িয়ে দিতে সমর্থ।
শিরদাঁড়া সোজা রেখে, 
একজন আলবেনিয়ান-বংশোদ্ভুত ভারতীয় 
ক্যাথলিক সন্ন্যাসিনীর মতো 
সংযমী লড়াই চালিয়ে বদলে দেবে
একটা শহর, বাকিটা দেশ ও পৃথিবী।

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য