লেগেছে লেগেছে আগুন


|🔥আগুনে ক্ষমতা🔥|
-কল্যাণ অধিকারী

জ্বলছে আগুন দাউদাউ করে,
দাহ্য খাবার পেয়ে,
দমকলের জলকে দূরে সরিয়ে,
এগোচ্ছে ছন্দ সুরে।
কেউ ডাকছে ভগবান কে,
কেউ বা বিশ্বাসে আল্লায়।
তাতে ওর কি বা আসে যায়,
বছর দশেক বাদ লকলকে জিভ টা
শান্তিতে পাত পারছে মারওয়াড়ি
গুজরাতি শেঠের আড্ডায়।
কার ক্ষতি কার লাভ ভুলে সবটা,
খেটেখুটে সব খাচ্ছে
বাদ দিচ্ছে না কোনটা।
ওদের আছে ল্যাডার, ম্যানকাইন্ড,
ক্ষমতার আস্ফালন,
আগুন বলে হালকা ভাবার খেসারত,
পুড়িয়ে খাক করে দেবার জ্বলন্ত উদাহরণ।
এবার থেকে দিও লাইসেন্স,
অগ্নিনির্বাপক ব্যবস্থা সঠিক দেখেই,
নইলে বিপদ আবার আসবে
না বলে না কয়ে।

©-কল্যাণ অধিকারী


Comments

Post a Comment

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য