এসো একদিন
আমার গাঁয়ে
-কল্যাণ অধিকারী (দৃশ্যায়ন সম্পা পাঁজা)
যেখানে কথা কয়ে ওঠে চিত্রকলা,ওই গাঁয়ে তে আমার ঘর।
পুকুরের জলে হাঁস চড়ে বেড়ায়,
রাত বিরেতে শেয়াল কথা কয়।
চাঁদের গায়ে চাঁদ ঠোকাঠুকি,
গাদার পরে গাদা,
ধানের শিষ ছিঁড়ে টিয়াপাখি ওড়ে,
হনুমানে ভাঙে টালির চালা।
ঢালাই পথে টোটো চলে,
কঞ্চি সরিয়ে সূর্য ঢোকে,
খড়ি বোনে ঘোরে শেয়াল,
গোসাপ ভায়া পুকুর কাঁপায়।
নমি, শুক্লা, মাম্পী আমার বোন হয়,
জামা পরে স্কুলে গিয়ে,
নাক পুঁছে একথালা খিচুড়ি খেয়ে,
অ আ ক খ বই নিয়ে ঘরে ফিরে যায়।
আকাশ মেঘ করে ঝড় ওঠে জোরে
বজ্রপাত পড়ে দিশেহারা হয়ে।
শাঁখে জল দিয়ে মা বাজায় জোরে,
শিউলি, চাঁপা ভেজে উঠোনের পাশে।
বেল, জুঁই, মালতী আমাদের প্রতিবেশী,
ফুলের গন্ধ ছড়ায় সদা দিবা নিশি।
গন্ধরাজ, টগর, জবা দেবতারে সয়,
আদর মাখা গোলাপ ভালোবাসা পায়।
©-কল্যাণ অধিকারী

Comments
Post a Comment