বেপরোয়া ছাতিম গাছ ও


অস্তরাগে নীলকমলিনী

  -কল্যাণ অধিকারী

সূর্য ডোবার শেষে রাত শুরুর অপেক্ষায়, 
মায়া ভরা নীলকমলিনীর দুটি চোখ।
তাকিয়ে থাকে রাস্তার মোড়ে,
হাতে আংটি, গলায় চেন ঝোলানো,
বাবুদের গোছা ভরা পকেটে।
শরীরে বিষ লুকিয়ে ছোবল খেতে চায়, 
কুঁড়ি ভাঙানো ইতিহাস লেখা কন্যে।
সেদিনের অনুভুতিগুলো আজ শান্ত, 
শুধু বেপরোয়া ছাতিম গাছটা।
কুঁড়ে খেতে চায় অমাবস্যা রাতে,
বেদুইন মেশানো মেকআপ ভরা গাল।
পদ্মপাতার ভেজা শিশিরকণা,
জোনাকি আলোয় লিপস্টিক দেয় ছুঁড়ে।
আইসিস নাম না শুনলেও,
সেই আগুনে দগ্ধ নাদিয়া মুরাদ হয়ে,
ছিনিয়ে নিতে পারেনি নোবেল পুরস্কার।
শুধু রাত জাগা জোনাকি হয়ে,
বাঁচার আলো দেয় মধ্যবিত্ত ঘরের
আদুরে মেয়েদের বেঁচে থাকা স্বপ্নে।

©-কল্যাণ অধিকারী 
চিত্র কৃপায় গুগল। 

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য