মা দুর্গা


দুর্গা তুই বড্ড অগোছালো হাতে তুলে নে অস্ত্র

-কল্যাণ অধিকারী

মা তোর হাতে তুলে দেওয়া হবে
অস্ত্রের ভান্ডার।
যেখানে নেই ডোনাল্ড ট্রাম্প ও কিম জং এর লড়াই।
শুধুমাত্র বনেদি ও থিমের মাঝে গায়ের মৃত্তিকা কাপড়ের সৌরভ
ও ফুলের ডালায় ভরা।
দরিদ্র - ধনী, ডিজের ঝঙ্কার - বাজনা বাজায় ঢাকী,
ধর্মের বুলি হিন্দু ও মুসলমানি।
মহিষাসুরের নিধন ঠায় তাকিয়ে দেখবে এই শহর বাকি রাজ্যটা।
বলবে ওরা, তোমার দুর্গা শরৎ মাখা, আমার দুর্গা ফুটপাতে শোয়া।
কাকভোরে ঘুম থেকে উঠে ঝুড়ি মাথায়
ছুটে চলে বাজার।
আমার তাতে বয়ে-ই গেল!
নতুন সাজে সেলফি ওঠা, মুখবুকে পোস্ট করে তিন'শ লাইকপ্রাপ্ত।
সুউচ্চ প্যান্ডেলের একাধিক ছবি আমাকে মুগ্ধ করেছে,
হ্যাঁ, মুগ্ধ করেছে ক্রেডিট প্রাপ্তি চিত্র তোলা ওই অপরিচিত মুখটি।
গ্রেগর শ্নাইডার, নিকোলাস ডার্কস, এরিস্টটল এসব নাম শোনা বাঙালি,
সেখানে দুর্গা তুই বড্ড অগোছালো,
হাতে তুলে নে দুষ্টের দমন
ও শিষ্টের পালন করা অস্ত্র।

©-কল্যাণ অধিকারী

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য