ধর্ষিতা নামক শব্দে


পেটে যিশু

-কল্যাণ অধিকারী
ধর্ষিতা নামক শব্দে পাগলি টার
পেটে আদুরে সন্তান, 
উঁচু পেটে মা হবার খুশিতে
ব্যাথার ব্যাথাটাও বোধহয় ভুলেছে।
ছেঁড়া কাপড়ে ঘুরে চলেছে এপাশ-ওপাশ।
কেউ বলেনি বাবা হবার সাহস মুখে নিয়ে,
শুধু ভাবে পেটের টা খালাস করবে কবে,
আবার অন্ধকারে ডুবে যাবে গোটা আকাশ,
পোড়ো বাড়ির সিঁড়ির তলা লাইটটি খুলে,
মুখ চেপে ধরে ছিঁড়ে নেওয়া হবে ঝিনুক।
হতভাগ্য কপালে গর্ভে আসবে
বেনামী এক যিশু।
লোকে বলবে পাগলিটা ধক কতো
আবারও মা হবার সাহস দেখিয়েছে।
জানবে না ওর পেটের যিশুর ধর্ষক বাবা কে?
©-কল্যাণ অধিকারী

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য