অসহায়ত্বের জ্বালা


|রাষ্ট্রযন্ত্রে নগ্ন শৈশব 🍃|
-কল্যাণ অধিকারী
যুদ্ধ নামক লড়াইয়ে কঠিন হচ্ছে 
একের পর এক দেশের অর্থনীতি।
ভুখালু মা দিতে পারছে না তুলে,
সন্তানের মুখে বুকের পুষ্টিকর দুধ।
চিরচিরে হাড় গোনা সন্তান এগোচ্ছে,
মৃত্যু নামক অন্য দুনিয়ার দিকে।
ভয়াল বিক্রমী আমেরিকা বিশ্ব জুড়ে
আধিপত্য বিস্তারে খেপাচ্ছে দেশে-দেশে।
স্বতন্ত্র ভারতে মর্টার ছুড়ছে গুপ্তঘাতক
পাকিস্তান,
নিরীহ মানুষ মরছে সঙ্গে নিয়ে সাদা থান।
হাহুতাশ ফেলছে সমগ্র ভারত,
কবে হবে আরও এক সার্জিক্যাল।
চীন সাগর ওদের পৈতৃক সম্পত্তি,
লাদাখ, তিব্বত, ডোকলাম ড্রাগনের পীঠস্থান।
নিয়ম করে জাহাজ পাঠায় আধিপত্য বিস্তারের আকাঙ্খায়।
পাকিস্তানকে পুতুল করে কায়েম করেছে অর্থনীতি,
দেশ বাঁচাতে মোষ বেচচ্ছে জনাব ইমরান খান।
আমরা আজ অদ্ভুত উপত্যকা'য় করছি ছটফট,
বারুদের গন্ধে মাখা বিশ্ব দেখে লুকাই দেশলাই।
তবুও ক্ষুধা'র বিদ্রোহে পুড়ছে ছোট্ট শৈশব।
কুয়াশার ভয়ে শীতঘুমে রাত কাটাচ্ছে,
দানবীয় দেশের কমিউনিস্ট হটানো,
বিস্ফোরক নিয়ে খেলা করা স্বৈরাচারী রাজা।
©-কল্যাণ অধিকারী

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য