হৃদয়ের গান



আমার সন্ধ্যাবেলা
-কল্যাণ অধিকারী
আমার সন্ধ্যাবেলা আকাশ কালোজামা গায়ে থাকে,
পুকুরের জলে কাঁকড়া খেলে জোনাকির আলো দেখে।
নির্জনতা আমায় স্বপ্ন দেখায় কালো মেঘের ভিড়ে,
দামোদর, রূপনারায়ন তখন শেষ জোয়ারে খেলা সাঙ্গ করে।
গেরস্তের ঘরে টিভির মেগা সিরিয়াল শুধুই কান্নাকাটি,
শ্বাশুড়ি বৌমা একি পরিবারে পান শিউলির ছবি।
আমার সন্ধ্যা ট্রেনের হুইসেল শুনে দৌড় দিয়ে চলি,
মালগাড়ির তলা টপকে প্ল্যাটফর্মে উঠি।
দূরে নারকেল, কদম, খিরিশ গাছের মেলে থাকা পাতা ঘেঁষে,
দপদপানি আলো জ্বালা রোজ বিমান দেখি।
©-কল্যাণ অধিকারী

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য