অচেনা অতিথি



কোনদিন দেখা হয়নি। পরিচয় বলতে ফেসবুকে থেকে যাওয়া বন্ধুত্বের তালিকায়। ইনবক্সে কথাও হয়নি। তবুও আজ ডোমজুড়ে নিউজে গিয়েছিলাম দেখতে পেয়ে চিনতে ভুল করেননি সাংবাদিক বিপাশা। তুমি কল্যাণ তো? মানে কল্যাণ অধিকারী? হ্যাঁ বলতেই প্রশস্তির হাসি। কুশল বিনিময়।
এটাই তো দিয়েছে ফেসবুকস্রষ্টা মার্ক জুকারবার্গ। আমরা সবাই এখানে একি পরিবারের। কোথাও একটা মিল রয়েছে। সেটা আতিথ্য। বলতেই পারেন কবি হয়তো এ কারণে ই লিখেছেন 'গগন নহিলে তোমারে ধরিবে কেবা’। কোনও রৈ রৈ কাণ্ড নয়। এটা ফেসবুকের মুগ্ধতা, আন্তরিকতা।
েসবুকের যাত্রাপথে এ ভাবেই পাশে থেকে যাবে স্মরণচিহ্ন হয়ে কিছু স্মৃতি। বাকিটা হালকা শীতের রাতে জ্যোৎস্না উধাও, তবুও লোমশ ঢাকা শিশিরকণা বলে দেয় রাতের দু প্রহর শুরু।
©-কল্যাণ অধিকারী

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য