সেদিনের সে কথা













টিউলিপের সুগন্ধ

-কল্যাণ অধিকারী 


লিখছি তোমায় ভালোবাসার কবিতা,
প্রতিটি অক্ষরে গোলাপের পাঁপড়ি,
রজনীর সুরভি ও টিউলিপের প্রেমে ভরা।
হলুদাভ কমলালেবু তাও দিতাম এঁকে,
হয়তো এটার অংশীদার হ্যাঁ শুধু তুমি।
সে রাতে হিম ছড়ানো জ্যোস্নায়
ঠায় তাকিয়ে ছিলাম দক্ষিণে ওই
গন্ধরাজ গাছটার পানে।
পাতা ঝাপটা সুগন্ধ বিলিয়ে জানাচ্ছিল আহ্বান।
মনে পড়ে সেদিনের শেভ করা সেই নরম গাল,
মোটা ভ্রুর নিচে কালো দু'খান চোখ,
আটকে থাকা ডিওড্রেন্ট এর গন্ধ।
পরিচিত আইডিয়া নম্বরের মতোই তুমি বিশ্বাসী, 

শীতবস্ত্রের ন্যায় মোলায়েম।
আগুন-জ্বলা প্রেমিকা হয়ে থেকে গেছি
রাগ-অনুরাগে ভরা নয়ন নিয়ে।
রোমিও-জুলিয়েট আখ্যানে ভরা দেশে,
কটা দিনের প্রেমালাপ হয়ে থেকে যাওয়া
শীতল কুয়াশা মাখা শহরে।

©-কল্যাণ অধিকারী

Comments

Popular posts from this blog

গল্প যখন সত্যি তৃতীয় পর্ব

শান্ত দামোদর, পাখিদের কলকাকলি, বাড়তি পাওনা ভারতচন্দ্রের কাব্যতথ্য

শরৎচন্দ্রের বাড়ি একদিনে'র গন্তব্য